মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রের বরাতে জানা গেছে, শ্রমিক অসন্তোষ নিরসন এবং পোশাকশিল্পের অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুর ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েক ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করে সরকার।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম মনোনয়নের প্রক্রিয়ায় শ্রম মন্ত্রণালয়ের সময় লাগায় বোর্ড গঠনেও বিলম্ব হয়।

শ্রমিকদের মজুরি পর্যালোচনার উদ্যোগের পাশাপাশি কারখানার উৎপাদন সচল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তৎপরতা বাড়িয়েছে। চলমান পরিস্থিতিতে শ্রমিকদের দাবি পর্যালোচনা ও শিল্পকারখানায় স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার বিষয়টি সরকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এস