সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য চালু থাকা মাসিক সম্মানী ভাতা আগামী মাস থেকে আর দেওয়া হবে না।
তিনি বলেন, চলতি মাস পর্যন্ত এসব প্রকল্পের আওতায় সুবিধা পাওয়া যাবে, তবে এরপর থেকে তা আর কার্যকর থাকবে না।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিভিত্তিক যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলোও ধীরে ধীরে বন্ধ করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ১,৫০০ টাকা ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়। তবে নতুন সিদ্ধান্তে সেই ধরনের ধর্মভিত্তিক আর্থিক সহায়তা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এটিকে সংখ্যালঘু ও ধর্মীয় সম্প্রদায়ভিত্তিক নীতির পরিবর্তন হিসেবে দেখছেন, অন্যদিকে সরকার বলছে, সহায়তা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে।
এস