[b]বোগোটা:[/b] কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানে ১৪ ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে এএফপি।
সোমবার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে,ভেনিজুয়েলা সীমান্তের কাছে টেম শহরে রিভ্যুউলিশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) এর ঘাঁটি লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালানো হয়।এতে ১৪ জন প্রাণ হারায়।বিদ্রোহীরা সামরিক বাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।তবে তারা হেলিকপ্টার ভূপাতিত করতে ব্যর্থ হয়।
সামরিক অভিযানে ১৪ জন নিহত হওয়া ছাড়াও এক বিদ্রোহী আহত  ও অপর একজন আত্মসমর্পণ করে।
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসের সরকার ২০১২ সালের নভেম্বর থেকে বিদ্রোহী গ্রুপটির সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে আসছে। কিন্তু সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত গ্রুপটিকে চাপে রাখতে সামরিক অভিযানও অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
বিদ্রোহী গ্রুপটি ১৯৬৪ সালে গঠিত হওয়ার পর থেকে দেশটিতে তাদের লড়াই চালিয়ে আসছে। তাদের সদস্য সংখ্যা সাত থেকে আট হাজার। সূত্র: এএফপি
টাইম নিউজ/এসএমএ