অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এক সাংবাদিক সম্মেলন জোরের সঙ্গে এমনটাই দাবি করলেন, নিঁখোজ মালয়েশিয়ান বিমান MH370 অনুসন্ধানের সময় যে সিগন্যাল পাওয়া গেছে তা ওই বিমানেরই ব্ল্যাক বক্স থেকে পাওয়া গেছে।
বৃহস্পতিবার চিনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
বর্তমানে সরকারি কাজে চিনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি জানিয়েছেন অস্ট্রলীয় কর্তৃপক্ষ নিশ্চিত ভাবেই মালয়েশিয়া বিমানটির অবস্থান জানে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় MH370। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশগুলির ক্রমাগত ব্যাপক খানা তল্লাশির পরেও এখনো পর্যন্ত বিমানটির কোনো খোঁজই পাওয়া যায়নি।
যদি সত্যিই বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায় তাহলে নিখোঁজ বিমান রহস্য সমাধানের পথে অনেকটাই এগিয়ে যাবে।
যে অস্ট্রেলীয় সংস্থাটি বিমানটির তল্লাশিতে নিযুক্ত রয়েছে তারা দাবি করেছে এমন কিছু শব্দ সিগন্যাল তারা পেয়েছে যা সম্ভবত নিখোঁজ বিমানেরই ব্ল্যাক বক্স থেকে প্রাপ্ত। বৃহস্পতিবার এই সিগন্যাল পাওয়া গেছে।
টনি অ্যাবোট জানিয়েছেন অধুনা প্রাপ্ত সিগন্যাল থেকে বোঝা যাচ্ছে বিমানের অনুসন্ধান প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]