চীনা শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

চীনা সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে তাকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

অভিযুক্ত সেনা কর্মকর্তার নাম জেনারেল ইউ চাইহু। তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস- চেয়ারম্যান এবং কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামরিক আদালত তার বিচার করা হবে। কয়েক মাস ধরে তিনি গৃহবন্দী আছেন।

বিশ্লেষকরা বলছেন, বিগত বেশ কয়েক বছরের মধ্যে এটা বড় ধরনের সামরিক কেলেঙ্কারি। সূত্র: বিবিসি।

সিনহুয়া জানায়, সামরিক শৃঙ্খলার বিষয়ে পলিটব্যুরোর একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রেসিডেন্ট শি জিংপিং। বৈঠকে জেনারেল ইউ'কে বহিষ্কার এবং সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত হয়।

সাম্প্রতিক পদক্ষেপটি দুর্নীতির বিরুদ্ধে সরকারের যুদ্ধের একটি অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সূত্র: বিবিসি।

 

৩০ জুন (টাইমনিউজবিডি.কম) //টিআই।