মিশরের একটি সেনাচৌকিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ৬ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার রাজধানী কায়রোর উপকণ্ঠে এ ঘটনা ঘটে। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আহরাম।
এ ছাড়া, সেনা চেকপয়েন্ট থেকে আরো দুটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। সেনাবাহিনী এ হামলার জন্য মুসলিম ব্রাদারহুডকে দোষারোপ করছে। তবে, ব্রাদারহুডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে সেনাবাহিনীর উপর প্রায়ই এ ধরনের হামলা চলে আসছে। তবে, এসব হামলার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হতে পারছে না নিরাপত্তা বাহিনী। তবে, হামলার জন্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে আসছে নিরাপত্তা বাহিনী। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ
[/b]