মানিকগঞ্জের শিবালয় উপজেলায় খেলা করতে গিয়ে বানের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন (৪) উপজেলার রুপসা গ্রামের আখের আলীর ছেলে ও রাতুল (৬) একই এলাকার বাহের আলীর ছেলে।

জানা যায়, বাড়ির পাশে খেলা করছিল রাতুল ও স্বাধীন। সবার অজান্তে পাশে বেঁধে রাখা ভেলায় চড়তে যায় হৃদয়। এসময় সে বানের পানিতে পড়ে যায়। হৃদয়কে বাঁচাতে যায় রাতুল। এতে দুজনই পানিতে ডুবে যায়। পরে স্বজনরা সন্ধ্যা ৭টার দিকে বানের পানি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, সন্ধ্যায় বাড়ির পাশের বানের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমআর