তিনটি মরণঘাতি রোগ এইডস, যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধে গোটা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে আন্তর্জাতিক তহবিল সহযোগিতাও চেয়েছেন তিনি।

কানাডার মন্ট্রিয়লে পঞ্চম বিশ্ব তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইডস, যক্ষা ও ম্যালেরিয়া প্রতিরোধ সম্ভব। আমাদের যা প্রয়োজন তা হচ্ছে প্রতিশ্রুতি, প্রত্যয়, সংহতি।

স্থানীয় সময় শুক্রবার হোটেল হায়াত রিজেন্সিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার সরকার স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য অবকাঠামো, পণ্য ও সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের এই প্রচেষ্টা অব্যহত রাখতে বিশ্ব তহবিল থেকে সহায়তা প্রয়োজন।”


এমএনজে