মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিনসহ নির্বাহী আদেশে চার দিন ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহায় ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজায় একই মেয়াদের ছুটি রাখা হয়েছে।
এস
















