পাকিস্তানে পরমাণু বোমা ফেলার আহ্বান জানিয়েছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইপি’র নেতা আচার্য ধর্মেন্দ্র।
তিনি দাবি করেছেন, পাকিস্তানি সেনাদের ক্রমবর্ধমান যুদ্ধবিরতি লঙ্ঘনের মুখে দেশটির ওপর পরমাণু বোমা ফেলা উচিত।
রাজস্থানের কোটায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি আরো দাবি করেন, উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পাকিস্তানে পরমাণু বোমা ফেলার প্রয়োজন রয়েছে।
এ ছাড়া, পাকিস্তানকে ভারতের প্রতিবেশী দেশ না বলে শত্রু দেশ বলা উচিত বলেও মনে করেন উগ্রবাদী এ হিন্দু নেতা।
এ ছাড়া, ভারত ও পাকিস্তানের মধ্যে পার্টিশনের জন্য ভারতের জাতির পিতা গান্ধিকে দায়ী করেন তিনি। গান্ধির ছবি ভারতের কাগজের মুদ্রায় রাখার সরকারি সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।
এমবি





