প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।
আর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বেশ কয়েকটি স্থান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং বিমান হামলার সাইরেন শোনা যায়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাদক চোরাচালান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তিনি। তার অভিযোগ, নিষেধাজ্ঞা ও সামরিক চাপে অভিযানের মাধ্যমে তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিশাল তেলের ভান্ডার দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ১১৫তে দাঁড়িয়েছে।
এনএইচ