ভারতের প্রায় ৩০ ভাগ নারীই শারীরিক বা যৌন হিংসার শিকার হয়েছে। দেশটির ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই তথ্য। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া সমীক্ষা রিপোর্টটি প্রকাশ করেন।

ওই সমীক্ষায় আরো বলা হয়, ভারতে নারীদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ৩১.২ ভাগ থেকে কমে সামান্য কমে ২৯.৩ ভাগ হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী ৩০ ভাগ নারীই শারীরিক নির্যাতনের সম্মুখীন হয়েছে। মোট ৬ ভাগ তাদের জীবদ্দশায় যৌন সহিংসতার সম্মুখীন হয়েছে।

এতে বলা হয়েছে, নারীর বিরুদ্ধে সর্বোচ্চ পারিবারিক সহিংসতা ঘটে কর্ণাটকে (৪৮ ভাগ)। তারপরই রয়েছে বিহার, তেলেঙ্গানা, মণিপুর ও তামিলনাড়ু।

এছাড়া গ্রামীণ এলাকায় নারীদের ওপর শারীরিক সহিংসতার পরিসংখ্যান বেশি (৩২ ভাগ)। শহরাঞ্চলে গ্রামের তুলনায় কম (২৪ ভাগ)।তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।

এবিএস