ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান আবারও বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের মোগা জেলায় এই দুর্ঘটনা ঘটে।

এতে মৃত্যু হয়েছে বিমানের পাইলট অভিনব চৌধুরির। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে বিমানটি।

এ নিয়ে দেশটির বিমান বাহিনীর এক অফিসার জানান, প্রশিক্ষণ সংক্রান্ত উড্ডয়নের সময়ই সেটি ভেঙে পড়ে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ নিয়ে এ বছর ভারতের তিনটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হলো। এতে নিহত হয়েছেন ২ পাইলট।

এমবি