সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে সুইডেন বিএনপির ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৮ সেপ্টেস্বর সুইডেনের রাজধানী ষ্টকহোম এর হালুনদা শহরে জাতীয়তাবাদী ঐক্য সুইডেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করে।
কমিটিতে প্রবাসী গোলাম সাদিক সোহেলকে আহবায়ক ও আনোয়ারুল কাদের চৌধুরীকে যুগ্ম-আহবায়ক করা হয়।
এ সময় তারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সফলতা প্রার্থনা সহ দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি যত কেন্দ্রীয় এবং তৃণমূল নেতৃবৃন্দ যারা দলের জন্য দেশের জন্য কাজ করে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকেরও রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
কমিটির অন্য সদস্যরা হল, সদস্য সচিব জনাব কাজী আশরাফুল আলম, সহ-সদস্য সচিব জনাব সোহেল আহমেদ স্বপন, সদস্য জনাব খুররম খান ইমদাদ, সদস্য জনাব শফিকুজ্জামান চৌধুরী, সদস্য জনাব নুরুল আমিন নুরুল।
অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, এক সময় সুইডেন বিএনপি ইউরোপে একটি রোল মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিল। কিন্তু কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও নতুন কমিটি না দেওয়ায় ক্রমেই সাংগঠনিক কার্যক্রম খারাপের দিকে যায়। দলের কার্যক্রমে গতি আনতেই সুইডেন বিএনপির পরিবর্তে জাতীয়তাবাদী ঐক্য সুইডেন পাল্টা কমিটি গঠন করেছে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইডেন বিএনপি’র মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য, সহ সাংগঠনিক সম্পাদক, যোগাযোগ বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক, ক্রীড়াবিষয়ক সম্পাদক, ত্রানবিষয়ক সম্পাদক, মহানগর বিএনপির সম্পাদক, যুবদলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি ও অঙ্গসংগঠনসহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ।
এসএম





