সাংবাদিক কলামিষ্ট ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কমিউনিটি একটিভিষ্ট গোলাম সাদত জুয়েলের সাথে গত ২৩ মে রাত নয়টায় মিশিগান আওয়ামী লীগের সাথে এক মত বিনিময় সভা স্তানীয় আলা্উদ্দিন রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় ।

মত বিনিময় সভায় মিশিগান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও স্তানীয় বিভিন্ন কমিউমিনিটি নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন । লেখক ও সাংবাদিক গোলাম সাদত জুয়েল আমেরিকার উপর তার নতুন তথ্যবহুল গ্রন্ত্র রচনার জন তার ৮ দিনের সড়ক পথে আটলান্টা, টেনাসি, ওয়াহি, শিকাগো, ইনডিয়ানা, কানাডা, সিনসিনাটি, অনটারিও ও মিশিগান ভ্রমনের শেষ পর্যায়ে মিশিগান কমিউনিটির সাথে মত বিনিময় করেন।

মিশিগান আও্য়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চানের সভাপতিত্বে মত বিনিময় সভায় গোলাম সাদত জুয়েল বলেন, মিশিগান এ বাংলাদেশীরা স্তানীয় মেয়র হবার দ্বারপান্তে । কমিউনিটি দিন দিন বধিত হচেছ, ৪০ হাজার বাংলাদেশেীরা থাকেন ছোট এক জায়গায় খুব কাছাকাছি যা আমেরিকায় খুব বিরল । তিন জন কাউন্সিলম্যিান ও তিনটি মসজিদে আজান দিয়ে নামাজ হচেছ যা বিশ্বে রিবল ।

মিশিগান এ বাংলাটাওন এর স্বীকৃতি প্রবাসী আমেরিকান বাংলাদেশীদের অনন্য স্বীকৃতি । মিশিগান এ আমেরিকার দ্বীতিয় বৃহত্তম আওয়ামী লীগের শক্ত সাংগঠনিক অবস্তান রয়েছে উল্লেখ করে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নানা সাফল্যে প্রবাসীদের তুলে ধরার আহবান জানান ।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বে আজ একটি অনন্য সম্ভাবনাময় রাষ্ট্র, নানা সাফল্যে বাংলাদেশ এগিয়ে যাচেছ । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দিন রাত কাজ করছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে, পদ্মা সেতু বাস্তবায়নের দ্বারপ্রান্তে । কিন্তু যারা তার সাফল্যে পছন্দ করে না তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত, প্রতি নিয়ত একটি গোষ্টি দেশে অস্তিতিশীল করতে ব্যস্ত।

ব্লগার হত্যা সহ নানা ভাবে দেশকে অশান্ত করার পায়তারা করছে, মুক্তিযোদ্বের পক্ষের শক্তিকে প্রবাসে ধেকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে । আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত তাদের প্রবাসে থেকেও অনেক কিছু করার আছে। যুদ্বাপরাধীদের বিচার সুষ্ট ভাবে সম্পন্ন করতে পেরে আওয়ামী লীগ বিশ্বের রাজনীতিতে নতুন একটি মাত্রা যোগ করেছে ।

মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন মানিক, সহ সভাপতি আলফু কামালী, যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন সোলেমান, সা্ংগঠনিক সম্পাদক নুরে আলম জাফরী, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব রাব্বী, কোষাধ্যক্ষ মোরশেদ আহমদ, সহ সভাপতি বাবুল আহমদ বাচচু, সদস্য খাজ সাহাবুদ্দিন, মো: রাসেল হুদা, মিশিগান বিজনেস এসোসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক সুফিয়ান কোরেশী, মিশিগান এর বিশিষ্ট র্ব্যাবসায়ী বদরুল আহমদ, মিশিগান কমিউনিটি একটিভিষ্ট সায়েম সিদ্দিকী, ফজলুল আমিন প্রমুখ।

সভার শেষ পর্যায়ে গোলাম সাদত জুয়েল সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী এর বিজয় দিবসের তথ্য বহুল স্মারক সভায় ‍উপস্তিত সকলকে উপহার দেন। গোলাম সাদত জুয়েল গতানুগতিক ধারার বাইরের ও পরিচছন্ন ইমেজের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কাযক্রম তুলে ধরায় মিশিগান আওয়ামী নেতৃবৃন্দ ভুয়শি প্রশংসা করেন।

এমবি