পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের সুক্কুর জেলায় লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।
দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, রোববার সকালে দেরা গাজী খান থেকে করাচিগামী বাসটি সুক্কুর জেলার পানো আকিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়।
পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজন মারা যান। হতাহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে বাস-লরি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের সুক্কুর জেলায় লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।