মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। কম কথা হয়নি এই ডনকে নিয়ে। ভারতের অভিযোগ দাউদ পাকিস্তানে লুকিয়ে আছে । যদিও তা অস্বীকার করে আসছে পাকিস্তান। জানাযায় বর্তমানে অসুস্থ অবস্থায় লুকিয়ে থাকা দাউদের মৃত্যু চাচ্ছে পাকিস্তান।
ভারতের গোয়েন্দা সংস্থার দাবি করাচির এরিয়া-৫ ডিফেন্স হাউজিং অঞ্চলের কড়া নিরাপত্তায় ঘেরা বাংলোয় অসুস্থ হয়ে আছেন দাউদ ইব্রাহিম। তার চিকিৎসাও ঠিকমতো করাচ্ছে না পাকিস্তানি কর্তৃপক্ষ। কারণ তিনি এখন পাকিস্তানের গলার কাঁটা হয়ে আছেন।
জানা গেছে, শিগগিরই আবুধাবী সরকার দাউদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে পারে। এমনটা করলে সেদেশের সব সম্পদ দাউদের হাতছাড়া হবে। এটিও এই মাফিয়া ডনের ওপর পাকিস্তানের আগ্রহ কমে যাওয়ার একটা বড় কারণ। জাতিসংঘ দাউদ ইব্রাহিমের গায়ে ‘নিষিদ্ধ’ তকমা লাগিয়ে দেওয়ায় তাকে নিয়ে পাকিস্তানের বিড়ম্বনা আরো বেড়েছে।
গোয়েন্দা সূত্র আরো জানায়, দাউদ ইব্রাহিম পাক কর্তৃপক্ষকে জানিয়েছে, পাকিস্তানে তার মৃত্যু হলে দেহ যেন ভারতেই পাঠানো হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, পাক সেনা এবং আইএসআই দাউদের দায় কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু জীবিত অবস্থায় তাকে ভারতের হাতে তুলে দিতে চাইছে না। কারণ, সেক্ষেত্রে পাকিস্তানের অনেক গোপন তথ্য ও প্রমাণ সামনে চলে আসবে। তাই দাউদের মৃত্যুই নাকি এখন সবচেয়ে বেশি কাম্য পাকিস্তানের কাছে।
আনন্দবাজার
নাজিব





