এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়।

সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্র জানায়, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি।

এইচএন