পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ (০৪ মার্চ) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।
এরআগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় এসে পৌছেছেন।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।
বিশেষ উড়োজাহাজে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-তে পৌঁছার পর তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এস জয়শঙ্কর আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বিকেলে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে এস জয়শঙ্কর মতবিনিময় করবেন।
আজ রাতে এস জয়শঙ্করের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, “মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।”
এমবি





