মিয়ানমার সরকার সেদেশের মুসলমান রোহিঙ্গাদেরকে গণনা থেকে বাদ দিয়েই রোববার থেকে আদমশুমারির কাজ শুরু করেছে।
এর আগে শনিবারই মিয়ানমার সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, কেউ যদি নিজেকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দেয়,তাহলে তাকে নিবন্ধিত করা হবে না। এর পরিবর্তে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নাম নিবন্ধনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মিয়ানমারে কয়েকশ’ বছর ধরে বসবাসকারী মুসলিমরা সরকারের এ নির্দেশ উপেক্ষা করে নিজেদেরকে জাতিগতভাবে রোহিঙ্গা উল্লেখ করে সেদেশের নাগরিক হিসেবে নিবন্ধনের দাবি জানাচ্ছেন।
রোববার সকালে আদমশুমারির জন্য গণনাকারীদের দল মুসলিম অধ্যুষিত গ্রামে গিয়ে সরকারি নির্দেশের কথা জানালে গ্রামবাসী সেভাবে নিবন্ধনে রাজি হননি। এর পরিপ্রেক্ষিতে গণনাকারীরা বিফল হয়ে ফিরে যান। তবে উগ্র রাক্ষাইন যুবকরা গ্রামে গ্রামে হুমকি দিয়ে বেড়াচ্ছে- 'এর পরিণতি ভয়াবহ হবে'।
উল্লেখ্য, মিয়ানমার সরকার সেদেশের রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব অস্বীকার করেছে। তাদেরকে প্রতিবেশী বাংলাদেশ থেকে আগত ‘অবৈধ অভিবাসী’ হিসেবে গণ্য করে ইয়াংগুন। তাদেরকে কোনো ধরনের নাগরিক সুবিধা দেয়া হচ্ছে না।
এদিকে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদেরকে সেদেশ থেকে বিতাড়নের ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। মুসলমান হওয়ার কারণেই তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। এই প্রক্রিয়ায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের একটা বড় অংশই এখন শরণার্থীতে পরিণত হয়েছে। হাজার হাজার নারী-পুরুষ স্বজন হারিয়ে পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়ে দেশান্তরী হতে বাধ্য হয়েছেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
মুসলমানদের ছাড়াই মিয়ানমারে আদমশুমারি শুরু
মিয়ানমার সরকার সেদেশের মুসলমান রোহিঙ্গাদেরকে গণনা থেকে বাদ দিয়েই রোববার থেকে আদমশুমারির কাজ শুরু করেছে। এর আগে শনিবারই মিয়ানমার সরকারের
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
১৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো মালয়েশিয়া
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তীব্র আপত্তি ও উদ্বেগ উপেক্ষা করেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার। প্রথম দফায় প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।
মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ
ভোলা থেকে মিয়ানমারে সার পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত সারের পরিমাণ ৮ হাজার কেজি। তবে এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। এসময় একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারো ‘বাঙালি’ দাবি করে মিয়ানমার সরকারের সাম্প্রতিক বিবৃতির পর বাংলাদেশ সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে।
















