গত ১২ ই জুলাই শনিবার বাংলাদেশ জাতিয়তাবাদী দল ডেনমার্ক শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পার্টি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মুনির। অনুষ্ঠান পরিচালনা করেনডেনমার্ক বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক।
ইফতার পূর্ব মোনাজাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মজলুম মানবতার জন্য দোয়া করা হয়। মিলাদ দোয়া পরিচালনা করেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশের বিশিষ্ট মাওলানা ওজিউল্লা আলহাজারি।
ইফতার মাহফিল এ ডেনমার্ক বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)/এমএইচ





