ভারি বর্ষণে সৌদি আরবের মক্কায় মসজিদে হারামের ক্রেন ছিঁড়ে অন্তত ১০৭জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ২ শতাধিক। আহতদের মধ্যে ৪০জন বাংলাদেশি যার মধ্যে ৩জন আশংকাজনক বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশি দুতবাস কর্মকর্তা।
আহত বাংলাদেশিরদের মধ্যে ১৩জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। তাদের মধ্যে ৬ জনই শরিয়তপুর জেলার বলে জানা গেছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে দিয়েছ আলজাজিরা জানিয়েছেন।
শুক্রবার স্থানিয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরা প্রতিনিধি জনিয়েছে, মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলো এসময় প্রচন্ড বাতাসের কারণে মসজিদের ক্রেন ছিঁড়ে পড়ে ৬৫জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে প্রায় ১৫৪ জন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনার পর থেকে মসজিদে হারাম এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিডিও
এআই





