বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি পাঁচ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।
তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৩৩ হাজার ৯৬২ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৯৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৭ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন, ব্রাজিলে ২২ লাখ ৪৩ হাজার ১২৪, ভারতে ১৬ লাখ ৩৮ হাজার ১০১, রাশিয়ায় সাত লাখ তিন হাজার ১৭৫, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ২৬ হাজার ১২৫, চিলিতে তিন লাখ ৪৯ হাজার ৫৪১, পেরুতে তিন লাখ ২৯ হাজার ৪০৪, মেক্সিকোতে তিন লাখ ৩২ হাজার ৮০০, ইরানে দুই লাখ ৮৮ হাজার ৬২০, পাকিস্তানে দুই লাখ ৬১ হাজার ২৪৬, সৌদি আরবে দুই লাখ ৫৫ হাজার ১১৮, তুরস্কে দুই লাখ ২৬ হাজার ১৫৫, ইতালিতে দুই লাখ দুই হাজার ৪৬১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৯ হাজার ৯০০, বাংলাদেশে এক লাখ ৫১ হাজার ৯৭২, কাতারে এক লাখ ১০ হাজার ৩২৪, কানাডায় এক লাখ ছয় হাজার ৭৪৬, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৬৪ হাজার ৭৫৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ৯৬১, সিঙ্গাপুরে ৫০ হাজার ১২৮, সুইজারল্যান্ডে ৩২ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৭৮৬, অস্ট্রেলিয়ায় ১২ হাজার ৩৯৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৮০৯ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৪৫ হাজার ৬৮৭ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমআর





