পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান ও পাকিস্তান। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে যৌথ মহড়া।
যৌথ মহড়ায় ইরানের নৌবাহিনীর বিশেষ ইউনিট এবং পাকিস্তানের একটি নৌ বহর অংশ নিয়েছে। পাকিস্তানি নৌ বহরে একটি মিসাইল লাঞ্চার ওয়ারশিপ, একটি লজিস্টিক ওয়ারশিপ এবং একটি অত্যাধুনিক সাবমেরিন রয়েছে।
গত শনিবার পাকিস্তানের নৌবহর ইরানের বন্দর আব্বাসে এসে পৌঁছায়। পাকিস্তানি নৌবহর পৌঁছার খবর দিয়ে ইরানের নৌবাহিনীর সেকেন্ড ইন কমান্ড রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছিলেন, পাকিস্তানের যুদ্ধ জাহাজ বহর শান্তি ও বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছে এবং এর মধ্য দিয়ে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে।
এর আগে ইরান ওমানের সঙ্গে একই ধরনের যৌথ নৌ মহড়া চালিয়েছে। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এসব যৌথ নৌ মহড়া চালানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পানি সীমায় ইরানের নৌবাহিনীর ততপরতা বেড়েছে। এরইমধ্যে বিভিন্ন দেশের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে প্রশংসিত হয়েছে ইরানি নৌবাহিনী। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে ইরান-পাকিস্তান যৌথ নৌ মহড়া
পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে যৌথ নৌ মহড়া শুরু করেছে ইরান ও পাকিস্তান। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে যৌথ মহড়া। যৌথ মহড়ায় ইরানের নৌবাহিনীর বিশেষ ইউনিট এবং পাকিস্তানের একটি নৌ বহর অংশ নিয়েছে।





