গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের সেনাদের গুলিতে সৌদি আরবের দুটি ড্রোন ভূপাতিত হলো। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের হাতে আগ্রাসি সৌদি আরবের ড্রোন দুটি ভূপাতিত হয়েছে।

ইয়েমেনের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে সোমবার গোয়েন্দাগিরি করার সময় ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়। এর আগে, রোববার ইয়েমেনের ধামার প্রদেশে গুপ্তচরবৃত্তির সময় দেশটির সেনারা আরেকটি ড্রোন ভূপাতিত করে।

গত মে মাসে প্রযুক্তিগত ত্রুটির জন্য অন্য একটি ড্রোন প্যারাস্যুটের সাহায্যে ল্যান্ড করেছিল সা’দা প্রদেশে। তখন সে ড্রোন কব্জা করে আনসারুল্লাহ যোদ্ধারা।

এদিকে, ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবারের বিমান হামলায় হাজ্জাহ প্রদেশে অন্তত ৪২ জন  বেসামরিক নাগরিক নিহত ও বহু মানুষ আহত হয়েছে। রেডিও তেহরান

ইআর