[b]ম্যানিলা:[/b] ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনা অভিযানে অন্তত ৩৮ জন মুসলিম স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সেনা সদস্যও রয়েছে। আহত হয়েছে আরো ১২ সেনা।
বোমা তৈরির সুবিধা সম্বলিত মুসলিম যোদ্ধাদের ঘাঁটিও দখল করেছে সেনাবাহিনী। তবে স্বাধীনতাকামীদের কতজন আহত হয়েছেন তা জানা যায়নি।
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা জানান,দুইদিনের সহিংসতা শেষে দক্ষিণাঞ্চলীয় মুগিনডানা প্রদেশে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি নামে পরিচিত দুই গ্রাম দখল করা হয়েছে। লড়াইয়ের সময় মসজিদে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনাসদস্য নিহত ও আরো ১২ জন আহত হয়েছে।
আঞ্চলিক সামরিক মুখপাত্র কর্নেল দিকসন হারমোসো বলেন,"ওই জায়গা ছিল বোমা তৈরির কারখানা। বেসামরিক লোকদের হুমকি দেয়া সত্ত্বেও আমরা বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করিনি। আইন প্রতিষ্ঠায় লড়াই চালিয়েছি।" সূত্র: বিবিসি
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //জেআই//এসএমএ