গাজায় ৬ ফিলিস্তিনি তরুণকে একটি ঘরে নিয়ে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গতকাল শুক্রবার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি ঘোষণার পর স্থানীয় লোকজন ওই ঘরের বাথরুম থেকে তাদের গলিত লাশ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই তরুণদেরকে ইসরায়েলি সৈন্যরা ধরে নিয়ে একটি ঘরে আটকিয়ে হত্যা করে। সেখানে তাদের লাশ বেশ কয়েকদিন পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীদের একজন বলেন- বাথরুমে নিয়ে গিয়ে এ গণহত্যা চালানো হয়। এসময় তিনি ঘরের দেয়ালে গুলির দাগ দেখান আলজাজিরার প্রতিনিধি দলকে।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ