ভারতের ঝাড়খণ্ডে একটি ক্লিনিকে আগুন লেগে চিকিৎসক দম্পতিসহ একই পরিবারের পাঁচ জন মারা গেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে একটি বেসরকারি ক্লিনিকে আগুন লাগে।

নিহতরা হলেন, ক্লিনিকের মালিক ডা. বিকাশ হাজরা, তার স্ত্রী ডা. প্রেমা হাজারা, তার ভাতিজা সোহান এবং গৃহকর্মী তারা দেবি। অন্য একজনের মরদেও শনাক্ত করত পারেনি স্থানীয় প্রশাসন।

ওই ক্লিনিকের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাতা হয়। এতে শ্বাস বন্ধ হয়ে তারা মারা যান বলে জানান স্থানীয় উপ-বিভাগীয় মেজিস্ট্রে। তবে ঠিক কি কারাণে আগুনের সূত্রপাত সে বিষয়ে নিশ্চিত করতে পারনি প্রশাসন।

এইচএম