ভারতের উত্তর ও মধ্যপ্রদেশে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, বেলুন বিক্রেতারা বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এসব দুর্ঘটনা ঘটে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ।
গতকাল রোববার ( ২২ আগস্ট ) দুটি আলাদা ঘটনায় হতাহতের এ খবর পাওয়া যায়। এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
মধ্যপ্রদেশে বিস্ফোরণের ঘটনায় নিহত হন তাজউদ্দিন (৪০), শেখ ইসমাইল (৭০) এবং গীতা দেবী (৪০) ও লালা (৩০) উত্তরপ্রদেশের বাসিন্দা। আহতরা হাসপাতালে এখনও চিকিৎসাধীন।
এইচএন





