আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচনে বিজয়ের পর জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে হিলারি ক্লিনটন ফোন করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।

শুধু তাকে নয় আমেরিকান সকল ভোটারকেই হিলারি অভিনন্দন জানিয়েছেন বলেও জানান ট্রাম্প। তিনিও হিলারিকে অভিনন্দন জানিয়েছেন।

ট্রাম্প বলেন, আমেরিকার মঙ্গলের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা দেশকে ভালোবাসি। একটি সুন্দর আমেরিকার স্বপ্ন পূরণে কাজ করতে চাই।

নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমরা দেশকে ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আমার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই।

ট্রাম্প তাকে নির্বাচিত করায় জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, আমেরিকার নারী-পুরুষ একসাথে মিলে কঠোর পরিশ্রম করতে হবে দেশকে এগিয়ে নিতে।

তিনি বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে জনগণের জন্য কাজ করবো এটাই জনগণ আমাদের কাছ থেকে আশা করে। জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

এদিকে, ট্রাম্প নির্বাচিত হওয়ায় এরই মধ্যে পৃথিবীর নানা প্রান্ত থেকে তাকে অভিনন্দন জানান বিভিন্ন দেশের সরকার প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

কেবি