ইসরায়েলের নিক্ষিপ্ত অবিস্ফোরিত বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে রাফাহ শহরে একই পরিবারের চার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
২০১৪ সালে গাজা অঞ্চলের রাফাহ শহরে নির্বিচারে বোমা নিক্ষেপ করেছিল ইসরায়েল। সেখানের অবিস্ফোরিত একটি বোমা বৃহস্পতিবার বিস্ফোরিতে হয়।
গাজার স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আশরা আল কিদরা বলেছেন, ২০১৪ সালে ইসরায়েলি বোমায় ধ্বংস হয়ে যাওয়ার একটি বাড়ির ভাঙা খোয়া সরাতে সাহায্য করছিলেন ফিলিস্তিনের কর্মীরা। তখনই বোমাটি বিস্ফোরিত হয়। এটি ২০১৪ সালে ইসরায়েলি বাহিনী নিক্ষেপ করেছিল।
ফিলিস্তিনি মেডিক্যাল সূত্র জানিয়েছে, নিহত ও আহতদেরকে রাফার ইউসুফ আল নজর হাসপাতালে পাঠানো হয়েছে।
২০১৪ সালের ১ আগস্ট থেকে ৪ আগস্ট গাজা অভিযানে শুধু রাফাতে ১৩৫ থেকে ২০০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গত জানুয়ারি মাসে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকের প্রায় সাত হাজার অবশিষ্টাংশ ঘর-বাড়ির ভাঙা খোয়ার নিচে ঢাকা পড়েছে।
জেডআই





