পৃথিবীতে বিভিন্ন রকমের লোকজন থাকে। তাদের মতামতও একেক রকম। এরই মধ্যে মহানবী সা:কে নিয়ে কটূক্তিকারী নূপুর শর্মার বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাগোনিউজ।
গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজের উদ্বোধন শেষে ভারতে মহানবী সা:কে নিয়ে কটূক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাদের রাসূল সা: বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এটা আমাদের মেনে চলা উচিত।’
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান উপস্থিত ছিলেন।
এবিএস





