সৌদি আরবে মাদক চোরাচালানের দায়ে সোমবার সে দেশের এক নাগরিকের শিরচ্ছেদ করা হয়েছে। এ বছর এ নিয়ে সৌদি আরবে মোট ৫৭ জনের শিরচ্ছেদ করা হল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সালেহ আল-ইয়ামি নামে ওই ব্যক্তিকে হাশিস ও নিষিদ্ধ মাদক বড়ি চোরাচালান ও বেশ কজন পুলিশ সদস্যকে আহত করার দায়ে সাজা দেয়া হয়।

বার্তা সংস্থা স্পা নিউজে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নজরানে তার শিরচ্ছেদ করা হয়েছে।

সৌদি আরবে এ বছর মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে গেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের অর্ধেক মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে যুক্ত ছিল।

সৌদি আরবের ইসলামিক শরিয়া আইনে মাদক চোরাচালান, ধর্ষণ, খুন, ধর্মত্যাগ, সশস্ত্র ডাকাতির সাজা মৃত্যুদন্ড।

এএফপি’র এক জরিপ অনুযায়ী ২০১৪ সালে সৌদি আরবে মোট ৮৭ জনের মৃত্যুদন্ড দেয়া হয়েছে।

জেডআই