একই সঙ্গে টাটা কেমিক্যালসের পরিবর্তে নতুন বিনিয়োগকারী এনে দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো অঞ্চলে কাচ ও রাসায়নিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার কাজিয়াদো কাউন্টি সফরকালে রুটো বলেন, টাটা ও এর পূর্বসূরি প্রতিষ্ঠানগুলো এক শতাব্দীরও বেশি সময় ধরে লেক মাগাদি থেকে সোডা অ্যাশ উত্তোলন করছে। কিন্তু এত দীর্ঘ সময়ে স্থানীয়ভাবে শিল্প স্থাপন কিংবা পর্যাপ্ত কর্মসংস্থান তৈরিতে তারা প্রত্যাশিত অবদান রাখেনি।
কেনিয়ার প্রেসিডেন্ট বলেন, টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু কাজিয়াদোতে তারা কোনো উল্লেখযোগ্য শিল্প বা কারখানা গড়ে তোলেনি। এ সময় তিনি প্রশ্ন করেন, ‘আমরা কি অন্যদের দাস হয়ে থাকব?’
রুটো জানান, টাটা কেমিক্যালসের পরিবর্তে নতুন বিনিয়োগকারী আনার উদ্যোগ নিয়েছে তার সরকার। এর অংশ হিসেবে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা এবং একটি রাসায়নিক উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সরকারের লক্ষ্য, শুধু কাঁচামাল উত্তোলন ও রপ্তানির মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সংযোজন, শিল্পায়ন এবং কর্মসংস্থান বাড়ানো।
এর আগে গত ২৮ জুলাই কেনিয়ার খনিজবিষয়ক মন্ত্রণালয় টাটা কেমিক্যালসের মাগাদি মাইনিং কার্যক্রম স্থগিত করে। নিয়ন্ত্রক শর্ত পূরণ, রয়্যালটি নির্ধারণ ও পরিশোধ, খনিজের স্থানীয় মূল্য সংযোজন, স্থানীয় কর্মসংস্থান এবং পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানিটির কার্যক্রমের বিষয়ে প্রশ্ন তোলা হয়।
তবে টাটা কেমিক্যালস এসব অভিযোগের বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়েছে। কোম্পানিটির দাবি, তারা প্রযোজ্য নিয়ন্ত্রক বিধি মেনে চলছে। কেনিয়া সরকারের সঙ্গে আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে গঠনমূলক আলোচনায় বসে বিরোধের সমাধানেও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
লেক মাগাদি থেকে উৎপাদিত সোডা অ্যাশ কেনিয়ার গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যগুলোর একটি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে দেশটি ২ লাখ ৫৪ হাজার ৭৭৯ টন সোডা অ্যাশ রপ্তানি করেছে। এর মূল্য ছিল প্রায় ৫ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার।
এস