ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বামপন্থী দল এবং ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির মোট সমর্থন এখন ১১৯ জন বিধায়কে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসছেন থালাপতি বিজয়। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন।
সূত্র বলছে, কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর ২ জন করে মোট ৬ জন বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে তখন গভর্নর জানিয়েছিলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনো দলটির হাতে নেই।
গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে বড় চমক দেখায় টিভিকে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি রাজ্যের দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয়ের উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তরুণ ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করে তিনি দ্রুতই রাজ্যের অন্যতম শক্তিশালী রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন।
এস