আফগানিস্তান ফেরত ব্রিটিশ সেনাদের মধ্যে মানসিক চিকিৎসা গ্রহণের হার ৫৭ শতাংশ বেড়েছে। কমব্যাট স্ট্রেস নামের একটি ব্রিটিশ দাতব্য সংস্থা এ তথ্য দিয়েছে।
এতে বলা হয়েছে, আফগান যুদ্ধে অংশগ্রহণকারী বিট্রিশ সেনাদের মধ্যে ২০১২ সালে ২২৮ জন মানসিক চিকিৎসা নিয়েছেন। কিন্তু ২০১৩ সালে তা এক লাফে ৫৭ শতাংশ বেড়ে ৩৫৮ জনে পৌঁছেছে।
বর্তমানে আফগানিস্তান ফেরত ৬৬০ জনের বেশি ব্রিটিশ সেনাকে চিকিৎসা দিচ্ছে কমব্যাট স্ট্রেস। চলতি বছরের শেষ নাগাদ সব ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়ে চলে গেলে এই রোগীর সংখ্যা আরো বাড়বে বলে আশংকা প্রকাশ করেছে এ সংস্থা।
সংস্থাটি আরো বলেছে, তারা এ পর্যন্ত পাঁচ হাজার ৪০০ ব্রিটিশ সেনাকে মানসিক চিকিৎসা দিয়েছে। ব্রিটেনের গত ৯৫ বছরের ইতিহাসে এত ব্যাপক সংখ্যক সেনার মানসিক চিকিৎসার প্রয়োজন পড়েনি। এদিকে ব্রিটিশ সরকার বলেছে, সেনাদের মানসিক চিকিৎসা সেবাখাতে ৭৪ লাখ পাউন্ড বিনিয়োগ করা হয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আফগান ফেরত ব্রিটিশ সেনাদের মানসিক সমস্যা বেড়েছে ৫৭ শতাংশ
আফগানিস্তান ফেরত ব্রিটিশ সেনাদের মধ্যে মানসিক চিকিৎসা গ্রহণের হার ৫৭ শতাংশ বেড়েছে। কমব্যাট স্ট্রেস নামের একটি ব্রিটিশ দাতব্য সংস্থা এ তথ্য দিয়েছে।
ওমানের সুলতানকে মহানবী (সা:) বাণী শোনালেন ব্রিটিশ রাজা
যুক্তরাজ্যে সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিককে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী উদ্ধৃত করে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
ফেয়ারফোর্ড বিমানঘাঁটির ঘটনায় ব্রিটিশ-ইরানি নাগরিক গ্রেপ্তার
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার তদন্তে এক ব্রিটিশ-ইরানি নাগরিককে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে ২৫ বছর বয়সি ওই ব্যক্তিকে লন্ডনের ওয়েস্টমিনস্টারে গ্রেপ্তার করা হয়। তার দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
ইইউতে ফেরার বিষয়টি বিবেচনায় রাখতে পারে যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে সংস্থাটিতে যুক্তরাজ্যের পুনরায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
আল-জাজিরা গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
গাজায় যা ঘটছে, তা ভয়াবহ বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, গাজার পরিস্থিতি নিয়ে এমন কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন, যারা সেখানে ছিলেন বা এখনো ঘটনাস্থলে রয়েছেন। তাদের কাছ থেকে পরিস্থিতির ভয়াবহতার কথা শুনেছেন তিনি।
ব্রিটিশদের ভূমিকা ও সিদ্ধান্তের তীব্র নিন্দা জানালেন আরাগচি
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে এক ফোনালাপে ব্রিটিশ সরকারের সাম্প্রতিক নানা পদক্ষেপে তীব্র অসন্তোষ ও নিন্দা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
















