জোহান্সবার্গের পশ্চিমে বুধবার একটি খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন শ্রমিক আটকা পড়েছেন।
খনির মালিক হারমনি গোল্ড জানায়, প্রতিষ্ঠানটির ডোরনকপ কয়লা খনির অভ্যন্তরে ভূপৃষ্ঠের ১ দশমিক ৭ কিলোমিটার নিচে মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391604093.jpg[/img]
এই ঘটনায় ভূগর্ভস্ত বর্জ্যাগারে আটকা পড়া ৯ জন শ্রমিককে উদ্ধারের প্রক্রিয়া চলছে। কিন্তু আরো ৮ জন আটকা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। এ ছাড়া, আরো ৮ জনকে ঘটনার পরপরই উদ্ধার করা হয়।
কোম্পানির মুখপাত্র চারমেন রাসেল বলেন,"উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে খনির অভ্যন্তরে প্রবেশ করেছেন। কিন্তু ধোঁয়া ও ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391604115.jpg[/img]
তিনি আরো বলেন, আমরা এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি। খনির কার্যক্রম বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি ও এএফপি
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]