বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৫৯ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪১ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ লাখ ৮৬ হাজার ৭৩৯ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬৯০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৮০১ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১৭৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ২২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৬ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৯০ হাজার ৮৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬১৬ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১৬ হাজার ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

বুধবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি