ভারতের হায়দ্রাবাদ থেকে অন্তত দুই শতাধিক শিশু শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শিশুদের বেশির ভাগের বয়স ছয় বছর। শনিবার সকালে হায়দ্রাবাদ পুলিশ ভবানি নগর এলাকা থেকে তাদের উদ্ধার করে।
পুলিশ বলেছে, হায়দ্রাবাদের বিভিন্ন স্থানে অন্য কারণে অভিযান চালাতে যায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে ওই শিশুদের দেখতে পায় তারা। উত্তরপ্রদেশ ও বিহার থেকে প্রায় ২০ হাজার রুপির বিনিময়ে (শিশু প্রতি) এ সব শিশু কিনে আনা হয়। তাদেরকে দিয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করা হতো।
এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রভাবশালী এক ব্যক্তিও রয়েছেন। এ সব শিশুদের বাবা-মাকে টাকা দিয়ে কিনে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবরে বলা হয়েছে, কমপক্ষে পাঁচ শ’ পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হায়দ্রাবাদের বিভিন্ন স্থানে অন্য কারণে অভিযান চালাতে যায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে ওই শিশুদের দেখতে পায় তারা। সূত্র : এনডিটিভি।
ইআর





