হোয়াইট হাউসের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে যাতে ৯/১১ হামলার ঘটনায় ২৮-পৃষ্ঠার তাৎপর্যপূর্ণ প্রতিবেদন (classified information) প্রকাশ করা হয়, যেখানে ওই হামলায় সহায়তাকারী হিসেবে সৌদি আরবের নাম উঠে এসেছে।

আলজাজিরার খবরে আরও বলা হয়, বেশ কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য  ২০০১ সালের ৯ সেপ্টেম্বর আমেরিকার পেন্টাগন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলার ওপর গোয়েন্দাদের দেয়া তদন্ত প্রতিবেদনের সুনির্দিষ্ট কিছু পাতা জনসম্মুখে প্রকাশে একযোগে দাবি জানিয়েছেন।

ওই রাজনীতিবিদদের দাবি, প্রতিবেদনের ২৮টি বিশেষ পৃষ্ঠায় এমন অভিযোগ করা হয়েছে যে সৌদি আরবের কর্মকর্তারা ৯/১১-এর হামলা পরিচালনায় সহায়কের ভূমিকা পালন করেছিলেন।

এদিকে, ৯/১১-এর ঘটনায় ২০০২ সালে গঠিত প্রথম অফিসিয়াল তদন্ত সংস্থার (2002 House-Senate Joint Inquiry) কো-চেয়ারম্যান ও আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর বব গ্রাহামও কংগ্রেস সদস্যদের সাথে একই দাবিতে একাট্টা হয়েছেন।

গত মঙ্গলবার তারা একযোগে ওই তদন্ত প্রতিবেদনের বিশেষ ২৮টি পৃষ্ঠা (classified pages) জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানান।

গ্রাহাম অবশ্য আলজাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, যদি সত্যিকারের বিষয়টি আমেরিকার জনগণ জানতে পারেন তাহলে তারা “ক্ষেপে” যাবেন।

সৌদি আরবের প্রতি ইঙ্গিত করে গ্রাহাম আরও বলেন, যেই দেশটিকে আমেরিকা বিশেষ বন্ধু হিসেবে মূল্যায়ন করে, সেই দেশই এতগুলো চরম নেতিবাচক কাজ করলো-আমেরিকার মানুষ এ ব্যাপারে পুরো সত্যটা জানতে পারলে খুবই রাগান্বিত হবেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর দুটি বিমান আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার নামে পরিচিত দুটি ভবনে। দুইটি বোয়িং ৭৬৭ জেট নিয়ে ২০ থেকে ৩০ মিনিটের ব্যবধানে সোজা ঢুকে যায় দক্ষিন ও উত্তর টাওয়ারের ভেতর। সকাল ৮:৪৬ এ উত্তর টাওয়ার এবং ৯:০৩ টায় দক্ষিণ টাওয়ারে আক্রমণ করে। সরকারী হিসেব মতে ২,৭৫৩ জনের মৃত্যু ঘটে। তবে সেখানে ২ হাজারেরও বেশি ইহুদির চাকুরি করার কথা জানা গেলেও কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

 

 

কেবি /জেডআই