মালয়শিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের অনুসন্ধানে নতুন করে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। স্যাটেলাইট ডাটা আরো বিশ্লেষণের পর এই ঘোষণা আসল।

অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রুস বলেছেন, অনুসন্ধান অভিযান দক্ষিণে স্থানান্তরিত করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, "এই অংশটিতে খুব সম্ভবত বিমানটি রয়েছে।"

 

 

আর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বলেছেন, তাদের বিশ্বাস বিমানটি যখন ধ্বংস হয় তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে চলছিল।

এএফপি'র খবরে বলা হয়, পার্থ-এর প্রায় ১,৮০০ কিলোমিটার (১,১০০ মাইল) পশ্চিমে নতুন অনুসন্ধান কার্যক্রম চলবে।

৮ মার্চ মালয়শিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং-এর উদ্দেশ্যে ২৩৯ জন যাত্রী নিয়ে ফ্লাইট এমএইচ ৩৭০ নিঁখোজ হয়। এরপর বিভিন্ন দেশ বিমানটির খোজেঁ বেশ কয়েকবার অভিযান চালায়। সূত্র: বিবিসি, এএফপি।

২৬জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই