ইসলাইলের গৃহায়ন মন্ত্রী উরি অ্যারিয়াল নতুন করে পশ্চিমতীরে ১ হাজার ১০০টি ও পূর্ব জেরুজালেমে ৪০০টি বাড়ি নির্মাণের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের নতুন ঐক্যমত্যের সরকার গঠনের প্রেক্ষিতে এ আহ্বান জানানো হল। খবর এএফপি’র। হারেজ পত্রিকার অনলাইন এডিশন অ্যারিয়েলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘ফিলিস্তিনের 'সন্ত্রাসী' সরকারের বিরুদ্ধে এটা হবে ইহুদিদের জবাব। ইসরাইল পুরো দেশেই বসতি নির্মাণের অধিকার সংরক্ষণ করে এবং এটা তার কর্তব্য।’ সূত্র: বিএসএস [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]