১ লক্ষ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধবার এবং আজ (০৩ জুন) বৃহস্পতিবার একটু বেড়েছে ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। খরব ভারতীয় গণমাধ্যমের।

গতকাল দেশটিতে দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও আজ (০৩ জুন) বৃহস্পতিবার তা ফের তিন হাজারের নীচে নেমেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা।

গত দু’দিন দৈনিক সংক্রমণ একটু বেড়েছে। কিন্তু যত লোক আক্রান্ত হচ্ছেন রোজ, তার থেকে অনেক বেশি আক্রান্ত রোজ সুস্থ হয়ে উঠছেন। যার জেরে সক্রিয় রোগীর হ্রাস অব্যাহত হয়েছে।

গত দু’সপ্তাহের বেশি সময় ধরে কমতে কমতে হয়েছে ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৬.২১ শতাংশ। যা গত দু’দিনের থেকে কম।

এমবি