ইরানের সঙ্গে ব্যবসা করার দায়ে মার্কিন সরকার প্রায় তিন ডজন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের চলমান পরমাণু আলোচনাকে বানচাল করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম তেহরানে বলেছেন, “পরমাণু আলোচনা বানচাল করার অশুভ উদ্দেশ্যে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে তখন নতুন করে আরোপিত এ নিষেধাজ্ঞা এ সংলাপের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।”
এ নিষেধাজ্ঞা যে শুধু ব্যর্থ হবে তাই নয় সেই সঙ্গে ইরানও মার্কিন সরকারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত এক ঘোষণায় বলেছে, যেসব কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা ইরানের পাশাপাশি তুরস্ক, স্পেন, জার্মানি, জর্জিয়া, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড কোহেন সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেসব দেশ ও কোম্পানি লেনদেন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার মার্কিন সরকারের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
[b]ঢাকা,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই
[/b]
নয়া মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান
ইরানের সঙ্গে ব্যবসা করার দায়ে মার্কিন সরকার প্রায় তিন ডজন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের চলমান পরমাণু আলোচনাকে বানচাল করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা মানতে নিজেদের বাধ্য মনে করে না পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানিয়েছে।
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের
ইরান ও দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা বিভিন্ন পক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করায় এর তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং জানিয়েছে, এমন পদক্ষেপে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
দুই সপ্তাহের উত্থানের পর স্থির তেলের বাজার
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৯২ ডলারে স্থির রয়েছে। ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক থাকায় তেলের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না। খবর আল জাজিরার
মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম
এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরুতেই তেলের দাম কমেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশায় তেলের দামে এই পতন দেখা গেল।
মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ নয়; বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
















