গাজায় ইসরাইলি হামলার কারণে তেল আবিব ও আঙ্কারার মধ্যে সম্পর্ক উন্নয়নের সুযোগ শেষ হয়ে গেছে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তুর্কি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় হামলা বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। তিনি বলেন, অবিলম্বে ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।
গত চার দিন ধরে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। ইহুদিবাদীদের হামলায় এ পর্যন্ত অন্তত ৯৮ জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল হয়েছে।
গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলায় কয়েক জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর আঙ্কারা-তেল আবিব সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়।
সূত্র: আইআরআইবি
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ