দক্ষিণ নাইজেরিয়ার এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার ক্ষতিগ্রস্ত স্থানে জ্বালানিবাহী ট্রাকটি উল্টে গেলে আশপাশে থাকা অনেকে তেল সংগ্রহ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা মুহূর্তেই বহু মানুষের প্রাণ কেড়ে নেয়।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও বলেন, “বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল তুলছিলেন।”

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) কর্মকর্তা হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধারকাজ চলছে এবং ঘটনাস্থলে ব্যাপক যানজট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “রাস্তার বেহাল অবস্থা উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত করছে।”

উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার দুর্ঘটনা ও বিস্ফোরণ প্রায়ই ঘটে। দুর্বল সড়ক অবকাঠামো, অরক্ষিত যানবাহন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এনএইচ