মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, থাইল্যান্ড এবং বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক কর্মকর্তা নিয়োগ করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।

আদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ডিসির বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবুল হাসানকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে।

থাইল্যান্ডের ব্যাংকক দূতাবাসে অর্থনৈতিক অঞ্চল বিভাগের উপসচিব মোসা. তাজকেরা খাতুনকে ইকোনমিক কাউন্সিলর করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুব আলমকে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক উইংয়ের প্রথম সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ