মাদক পাচার ও খুনের অভিযোগে সৌদি আরব সোমবার আরো দু’জনের শিরোশ্ছেদ করেছে। এদের একজন সিরীয় এবং অন্যজন সৌদি নাগরিক।

এ নিয়ে দেশটিতে চলতি বছর শততম ব্যক্তির শিরোশ্ছেদ করা হলো। গত বছরের পুরো সময়ে দেশটিতে শিরোশ্ছেদ করা হয় ৮৭ জনের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, সিরীয় নাগরিক ইসমাইল আল-তাওমের শিরোশ্ছেদ করা হয় উত্তরাঞ্চলীয় জাওফ অঞ্চলে।

অন্যদিকে একজন স্বদেশিকে খুনের দায়ে রামি আল-খালদির শিরোশ্ছেদ করা হয় তায়েফ প্রদেশে।

তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সৌদি আরবের বিচার ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

সৌদি আরবের শরিয়া আইন অনুসারে মাদক পাচার, ধর্ষণ, খুন, সশস্ত্র ডাকাতি ও পৌত্তলিকতার শাস্তি মৃত্যুদণ্ড। সূত্র: এএফপি।

কেএইচ