বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের সেনাপ্রধান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবেই আসিম মুনিরের এই সফর।
মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও আলোচনা
আইএসপিআর জানিয়েছে, সফরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরান সফরে রয়েছেন।
সূত্র: জিও নিউজ
এস