ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি অনুগত বাহিনী শনিবার সৌদি আরবের আরো একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সৌদিদের দু’টো হেলিকপ্টার ধ্বংস হল।

ইয়েমেনের সংবাদ মাধ্যম জানিয়েছে, গতকালের হেলিকপ্টারটি দেশটির ইউসুফ অঞ্চলের পার্বত্য এলাকায় ভূপাতিত করা হয়। হেলিকপ্টারটির পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি।

আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনী শুক্রবার বলেছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা সৌদি একটি অ্যাপচি হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হওয়ার কথা সৌদি আরব স্বীকার করেছে।

ইয়েমেনে সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে আনসারুল্লাহর একজন প্রতিনিধি জানিয়েছেন।

জেডআই